
ইস্টার্ন ব্যাংক নেবে কর্মী, মাসে বেতন ৩১ হাজার টাকা
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগ দেবে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:০৬
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগ দেবে। ব্যবসায়ে স্নাতক প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য-পদের নাম: ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার), এজেন্ট ব্যাংকিং-পদসংখ্যা: নির্ধারিত নয়-ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।-কোনো সমমানের পদে ৬ মাস বা তার বেশি মেয়াদের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; তবে নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।-যোগাযোগে চমৎকার দক্ষতা থাকতে হবে, বিশেষ করে ইংরেজিতে সাবলীল হতে হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/chakri/employment/f12rbf1zll





