ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন, আবেদন শেষ ২২ অক্টোবর
দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ‘ব্যান্ড ম্যানেজার’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূর্ণকালীন এ পদে নির্বাচিত ব্যক্তিকে ব্যান্ডের দৈনন্দিন কার্যক্রম, কনসার্ট, আন্তর্জাতিক ট্যুর, ব্যবসায়িক যোগাযোগ ও প্রোডাকশন সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:০১
দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ‘ব্যান্ড ম্যানেজার’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূর্ণকালীন এ পদে নির্বাচিত ব্যক্তিকে ব্যান্ডের দৈনন্দিন কার্যক্রম, কনসার্ট, আন্তর্জাতিক ট্যুর, ব্যবসায়িক যোগাযোগ ও প্রোডাকশন সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।
চাকরির বিবরণ–পদের নাম: ব্যান্ড ম্যানেজারপদসংখ্যা: ১যোগ্যতা ও অভিজ্ঞতাবিজ্ঞপ্তিতে প্রার্থীর জন্য সংগীত, আর্টিস্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতার বিবরণ দিতে বলা হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলতা, পেশাদার যোগাযোগ এবং সমন্বয় করার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/chakri/employment/zrc1mao5zz