
কমিউনিটি ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকরি, বেতন ২৬ হাজার টাকা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। স্নাতক পাস প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ২৬ হাজার টাকা।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:৩৫
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে জনবল নিয়োগ দেবে। স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা চলবে না।অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাবয়সসীমা: প্রার্থীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।অভিজ্ঞতা: পদটি মূলত নতুনদের জন্য। তবে ব্যাংক বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।-যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দারুণ দক্ষতা থাকতে হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/chakri/employment/tzrah2pd8h





