
স্বপ্রণোদিত ব্যবস্থা নেওয়া, সাংবাদিকদের নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ নানা ক্ষমতা চায় প্রেস কাউন্সিল
জাতীয় অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বা জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন সংবাদ প্রকাশের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা চায় বাংলাদেশ প্রেস কাউন্সিল।
রিয়াদুল করিমঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:১৬
জাতীয় অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বা জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন সংবাদ প্রকাশের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা চায় বাংলাদেশ প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর বিরুদ্ধেও নিজেদের একই ধরনের ক্ষমতা থাকা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। এ ছাড়া শাস্তি হিসেবে সাংবাদিকদের আর্থিক জরিমানার বিধানও আইনে যোগ করা প্রয়োজন বলে মনে করে তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটির আলোচ্যসূচির একটি ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও গণমুখী করার ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের অধীন ১৪টি প্রতিষ্ঠান এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব দেয়। এর একটি ছিল ‘বাংলাদেশ প্রেস কাউন্সিলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও গণমুখীকরণের লক্ষ্যে সুস্পষ্ট প্রস্তাবনা’।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/k0tlh53wxy



