
২,৪৮০ পদে নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু কবে
সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সেবার মান বাড়াতে নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
গোলাম রব্বানীঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:১৯
সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সেবার মান বাড়াতে নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এসব পদের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর আওতায় ১০ম গ্রেডের ১ হাজার ৫৬৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ৯১৪ জন মিডওয়াইফ সরাসরি নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে ৭ মাসের ধীরগতিউপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে সিনিয়র স্টাফ নার্সের তীব্র শূন্যতা রয়েছে। এ সংকট মেটাতে ১ হাজার ৫৬৬ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় সাত মাস আগে। কিন্তু তথ্যের অসংগতির কারণে এ প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ে।নিয়োগপ্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (নার্সিং ও মিডওয়াইফারি অনুবিভাগ) খুরশীদ আলম।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/chakri/employment/k3dm03gtdp





