
সংক্রমণ যেভাবে প্রাণঘাতী সেপসিস হয়ে ওঠে
সেপসিস মানে রক্তদূষণ। সংক্রমণের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট একটি জীবনহানিকর অবস্থা হলো সেপসিস।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:০০
সেপসিস মানে রক্তদূষণ। সংক্রমণের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট একটি জীবনহানিকর অবস্থা হলো সেপসিস। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গিয়ে শরীরের নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্কসহ গুরুত্বপূর্ণ অঙ্গ।
ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ জটিল আকার ধারণ করলে সেপসিস হতে পারে। সাধারণত শরীরের কোনো এক স্থানে সেপসিস শুরু হয়। পরে এর বিরুদ্ধে শরীরের প্রতিক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে পড়ার কারণে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।নিউমোনিয়া সেপসিসের অন্যতম সাধারণ কারণ। কিডনি বা মূত্রনালির সংক্রমণ থেকেও সেপসিস হতে পারে। পেরিটোনাইটিস, অন্ত্রের সংক্রমণ, অ্যাপেন্ডিসাইটিসের মতো পেটের ভেতর সংক্রমণ থেকেও সেপসিস হতে পারে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/lifestyle/health/n6lhxnswqf





