
বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয়
পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:১৫
কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘দৃষ্টি প্রদীপ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ অক্টোবর রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষভাবে ‘দৃষ্টি প্রদীপ’ উপন্যাসে মানুষের মানসিক জগৎ, জীবনের নানা টানাপোড়েন এবং ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসের চরিত্রগুলোর চিন্তা, অনুভূতি ও জীবনসংগ্রাম আমাদের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। বইটি পড়তে গিয়ে চরিত্রগুলোর সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছি।’সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, ‘বিভূতিভূষণের লেখার সহজ ও সাবলীল ভাষা পাঠককে কাহিনির সঙ্গে যুক্ত করে রাখে। তাঁর লেখা শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং মানুষ ও জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়।
সূত্র: প্রথম আলো — https://www.bondhushava.com/activities/oeqjnqb8eg





