
কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন
কৃতজ্ঞতা জানানোর চর্চা যেন হারিয়েই যাচ্ছে। অনেকে এখন প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে বসে, ‘কৃতজ্ঞতা জানানোর কী দরকার?’ কিংবা ‘ধন্যবাদ দেওয়ার মতো কী এমন ঘটেছে?’
ধর্ম ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:০০
কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের চমৎকার এক অনুভূতি। অপরের দেওয়া উপহার, ভালোবাসা কিংবা সহযোগিতার মূল্য হৃদয় থেকে স্বীকার করার নামই হলো কৃতজ্ঞতা।মানুষের সম্পর্ক যত জটিল হচ্ছে, কৃতজ্ঞতা জানানোর চর্চা যেন ততই হারিয়ে যাচ্ছে। অনেকে এখন প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে বসে, ‘কৃতজ্ঞতা জানানোর কী দরকার?’ কিংবা ‘ধন্যবাদ দেওয়ার মতো কী এমন ঘটেছে?’বিশেষ করে নিজেদের নিকটাত্মীয় ও পারিবারিক সম্পর্কের ভেতরেই এই উদাসীনতা সবচেয়ে বেশি চোখে পড়ে।
অন্য এক আয়াতে মানুষের আত্মার সাধারণ স্বভাব তুলে ধরে বলা হয়েছে, নিশ্চয়ই মানবআত্মা মন্দ কাজের নির্দেশ দেয়, তবে আমার প্রতিপালক যার ওপর দয়া করেন সে ছাড়া। (সুরা ইউসুফ, আয়াত: ৫৩)মানুষ সাধারণত নিজের অর্জন ও সম্পত্তিকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/religion/islam/oztvp5spka





