
দেড় বছরের কাজ সাত বছরেও অধরা
২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত এই সড়কটি ২০২১ সালের জুনে চালু হওয়ার কথা ছিল।
সম্পাদকীয়ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:২৬
কাগজে-কলমে যে কাজের মেয়াদ ছিল মাত্র দেড় বছর, সাত বছর পার হয়ে গেলেও তা শেষ না হওয়া কেবল ঠিকাদারের অবহেলা নয়, এটি আমাদের উন্নয়ন তদারকি ব্যবস্থার অব্যবস্থাপনার নজির। নেত্রকোনা শহরের তীব্র যানজট নিরসন এবং হাওরাঞ্চলের সঙ্গে যোগাযোগের পথ সুগম করতে ২৯৪ কোটি টাকা ব্যয়ে ১৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগটি আজ জনদুর্ভোগের এক দীর্ঘ প্রতীকে পরিণত হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভাষ্যমতে, কাজের গতি বাড়াতে ঠিকাদারদের অন্তত ১২ বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে এবং নিয়মিত বিল পরিশোধের পরও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জামিল ইকবাল’ কাজ ঝুলিয়ে রেখেছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/opinion/editorial/pxzwlb311d





