
বিনিয়োগে গতি আসবে কীভাবে
প্রথমত, অবকাঠামো, বিশেষত গ্যাস-বিদ্যুৎসহ সব জ্বালানির সরবরাহ নিশ্চিত করা প্রাথমিক শর্ত।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:২৮
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে পর্যালোচনা খুব একটা স্বস্তিদায়ক চিত্র দেখাচ্ছে না। জিডিপির প্রবৃদ্ধির ধীরগতি, ব্যক্তি খাতে বিনিয়োগে মন্দা, নতুন করে দারিদ্র্যের হার বাড়ার ঝুঁকি, ব্যাংকিং খাতের দুর্বলতা ও এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি—এ সবকিছু ভাবিয়ে তুলেছে অর্থনীতির বিশ্লেষকদেরও।
প্রথমত, অবকাঠামো, বিশেষত গ্যাস-বিদ্যুৎসহ সব জ্বালানির সরবরাহ নিশ্চিত করা প্রাথমিক শর্ত। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে উদ্ভূত জ্বালানি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও দীর্ঘ মেয়াদে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে এখন থেকেই স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে হবে। স্বল্প মেয়াদে এলএনজির সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি টেংরাটিলাসহ অন্যান্য মজুত, বিশেষ করে অফশোরে গ্যাস উত্তোলনে নজর দেওয়া দরকার।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/opinion/column/sf13rbgay5





