
বেহেশতে কি নারী-পুরুষ আলাদা থাকবে
নারীরা কি শুধু নিজ ঘরে বন্দি থাকবেন নাকি তারাও তাঁদের পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের অন্যান্য মানুষের সঙ্গে স্বাধীনভাবে দেখা-সাক্ষাৎ ও সময় কাটাতে পারবেন?
এহসান সিরাজঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:০০
বেহেশতের প্রকৃতি সম্পর্কে চিন্তা করার সময় আমরা প্রায়ই পার্থিব জীবনের নিয়মকানুনের সঙ্গে পরকালের অলৌকিক জগতকে গুলিয়ে ফেলি।পৃথিবীতে আমরা যেসব সামাজিক নিয়ম, পর্দার বিধান কিংবা নারী-পুরুষের মেলামেশার নির্দিষ্ট সীমা মেনে চলি, তার সবই মূলত আমাদের শারীরিক ও নৈতিক সুরক্ষার জন্য নির্ধারিত পরীক্ষা।কিন্তু বেহেশত পরীক্ষার কোনো জায়গা নয়; তা হলো ইমানদার বান্দাদের জন্য পার্থিব ভালো কাজের চূড়ান্ত পুরস্কারের আবাস।বেহেশতের জগত হলো সম্পূর্ণ অদৃশ্যের জগত বা ‘গাইব’।
পর্দার বাধ্যবাধকতা কোথায়অনেক সময় সুরা রহমানের একটি আয়াতের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যেখানে তাবু বা প্রাসাদে অবস্থানকারী সঙ্গীদের কথা বলা হয়েছে। (আয়াত: ৭২)কেউ কেউ মনে করেন, বেহেশতে নারীদের ঘরোয়া পরিবেশেই থাকতে হবে এবং তারা পরিবার বা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন না। এটা সঠিক নয়। এই আয়াতটি মূলত রাজকীয় সম্ভ্রম, মর্যাদা ও একান্ত ব্যক্তিগত সুরক্ষার রূপক বর্ণনা; এটি কোনো সীমারেখা নির্দেশ করে না।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/religion/islam/wk3j0oolau





