
হাঁড়ি পটার!
হ্যারি পটার আর বইগুলোর কাহিনি বন্ধুদের বোঝাতে আমাকে বেশ বেগ পেতে হয়, কারণ ওরা বোঝার চেষ্টাই করে না। একদিন প্রাইভেটে হ্যারি পটার নিয়ে কটাক্ষ করা হলো।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:১৮
২০২৪ সালের ফেব্রুয়ারিতে কিছুটা অনিচ্ছাকৃতভাবেই হ্যারি পটারের বইগুলো হাতে নিয়েছিলাম। কেননা, সোহরাওয়ার্দী উদ্যান বলে কথা! হাজার হাজার স্টলের মধ্যে ঘণ্টাখানেক খুঁজে শেষ পর্যন্ত নিজের আগ্রহেই খালু বইগুলো কিনে দিয়েছিলেন। সাধারণত আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই পড়ি। তাই বাবাও ওই ঘরানার বই এনে দেন। বাবার সুবাদে অবশ্য মেঘনাদবধ কাব্য পড়ারও শখ মিটেছে। আম্মুর দেওয়া নন-ফিকশন বই তো আছেই। এত এত সাহিত্যিক ও নন-ফিকশনের বইয়ের মধ্যে যেন উঁকি দিলেন জে. কে.
হ্যারি পটার আর বইগুলোর কাহিনি বন্ধুদের বোঝাতে আমাকে বেশ বেগ পেতে হয়, কারণ ওরা বোঝার চেষ্টাই করে না। একদিন প্রাইভেটে হ্যারি পটার নিয়ে কটাক্ষ করা হলো। কে যেন আমাকেই হ্যারি পটার বলে ডাকল। আমি বেশ বিরক্ত হলাম।
সূত্র: প্রথম আলো — https://www.kishoralo.com/other/y6y1h1clzh





