
ভারতের বনে পাঁচটি ওরাংওটাং ছানা এল কীভাবে?
বন্য প্রাণী পাচারকারীরা সাধারণত ওরাংওটাংয়ের ছানা ধরতে প্রথমে এদের মাকে হত্যা করে। কারণ, মা ওরাংওটাং সন্তানকে রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করে।
কিআ প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:৫৭
ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের একটি বনে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে পাঁচটি ওরাংওটাং ছানা। ছানাগুলোর বয়স ১৮ মাসেরও কম। এদের প্রাকৃতিক আবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের বনাঞ্চল। সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতের বনে কীভাবে এরা এল, তা নিয়ে চলছে তদন্ত।বন্য প্রাণী পাচারকারীরা সাধারণত ওরাংওটাংয়ের ছানা ধরতে প্রথমে এদের মাকে হত্যা করে। কারণ, মা ওরাংওটাং সন্তানকে রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করে।
বন্য প্রাণী পাচার একটি আন্তর্জাতিক অপরাধচক্রের অংশ। শিকারি, দালাল, পরিবহনকারী ও বিক্রেতারা মিলে এই চক্র চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিপন্ন বন্য প্রাণী বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। বিরল প্রাণী পোষার শখ থেকেই এসব প্রাণীর অবৈধ বেচাকেনার চাহিদা তৈরি হয়।ওরাংওটাং বর্তমানে গুরুতর বিপন্ন প্রাণী। বন উজাড়ের কারণে তাদের আবাসস্থল ছোট হয়ে আসছে। তার ওপর অবৈধ শিকার ও পাচার তাদের টিকে থাকার ঝুঁকি বাড়াচ্ছে।
সূত্র: প্রথম আলো — https://www.kishoralo.com/feature/zaywqxsjai





