
উচ্চশিক্ষিত বেকারত্ব ও শ্রমবাজারে লুকিয়ে থাকা বাস্তবতা
বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্ব বাড়ছে, যেখানে দক্ষতার অভাব ও সংযোগের ঘাটতিসংকটকে জটিল করছে। প্রতিবছর সাত লাখের বেশি স্নাতক পাস করলেও চাকরি হয় তিন লাখের মতো।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:০০
দেশে বেকারদের বড় অংশ চাকরি খোঁজেন পরিচিতজনের মাধ্যমে। অনেকেই বিজ্ঞাপন দেখে কিংবা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাজ খোঁজেন। যাঁর চেনাজানা কম, তিনি প্রতিযোগিতা শুরুর আগেই পিছিয়ে পড়েন। জেলা শহরের মেধাবী শিক্ষার্থী, পরিবারের প্রথম স্নাতক কিংবা সুপারিশ করার মতো কেউ নেই—এমন তরুণের জন্য সুযোগের দরজা অনেকটাই বন্ধ। কাজের ঘাটতির সঙ্গে দক্ষতার অমিল এবং যোগ্য চাকরিপ্রার্থী ও খালি পদের মধ্যে সংযোগের অভাব সংকটকে আরও গভীর করছে।উচ্চশিক্ষিতদের অবস্থা নাজুক।
বেকারত্বের আলোচনা সাধারণত চাকরির সংখ্যা ঘিরেই আবর্তিত হয়, তবে তথ্য-উপাত্তের গভীর বিশ্লেষণে এই সমস্যার তিনটি ভিন্ন স্তর স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, দেশে তীব্র কাজের ঘাটতি রয়েছে; যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিসাবে প্রতিবছর সাত লাখের বেশি শিক্ষার্থী স্নাতক পাস করছেন, সেখানে ব্যবসা ও বিনিয়োগের স্বাভাবিক পরিবেশে দেশ বড়জোর তিন লাখ স্নাতককে চাকরি দিতে পারে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/higher-education/8desd2s26k




