
প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতে শিক্ষক প্রশিক্ষণব্যবস্থা তিন বছর করার পরিকল্পনা চলছে।
বাসসঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৪:৫৫
দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণব্যবস্থার মেয়াদ বাড়িয়ে আড়াই থেকে তিন বছর করার কথা ভাবছে সরকার। পাশাপাশি প্রতিটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সক্ষমতা বর্তমানের চেয়ে ৬ গুণ বাড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর ৩৬ হাজার ৯৬০টি প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি কার্যক্রমের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অপ্রশিক্ষিত অবস্থায় দীর্ঘ সময় ক্লাসরুমে দায়িত্ব পালনের বর্তমান ধারাকে একটি নীতিগত পরিবর্তনের মধ্যে আনা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের আধুনিক শিখনপদ্ধতিতে পারদর্শী করতে প্রশিক্ষণের নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকেরা প্রথমে পিটিআইতে দুই মাস ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ সম্পন্ন করে ক্লাসে ফিরে যাবেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/aigjzaffne




