
বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুকদের জন্য ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ থাকছে পিএফইসি গ্লোবাল
‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা ও প্রস্তুতির সুযোগ দিচ্ছে পিএফইসি গ্লোবাল।
বিজ্ঞাপন বার্তাঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:১৩
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকে অনেক শিক্ষার্থীর। কেউ চান পছন্দের বিষয়ে পড়তে, কেউ খুঁজছেন স্কলারশিপের সুযোগ, আবার কেউ জানতে চান নিজের ফলাফল ও যোগ্যতা অনুযায়ী কোন দেশ বা বিশ্ববিদ্যালয় তাঁর জন্য উপযুক্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি, আবেদন ও ভিসার প্রস্তুতি—পুরো প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না কোথা থেকে শুরু করবেন।
১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই ফেয়ার। পাশাপাশি ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে চলবে অনলাইন আয়োজন।মেলায় পিএফইসি গ্লোবালের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/higher-education/ed1ui55179




