
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের পিএইচডির সুযোগ, যেভাবে পাবেন সব তথ্য
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পরিচালিত ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২৭ সেশনের জন্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
জাহিদ হোসাইন খানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:০২
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পরিচালিত ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২৭ সেশনের জন্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চতর গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে আগ্রহী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থী, গবেষক ও জ্যেষ্ঠ পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক কাজী অরুণিম রহমান বলেন, ‘এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এই ক্যাম্পাসে আছে পুরো দক্ষিণ এশিয়ার বিচিত্র সংস্কৃতির অনন্য মিলনমেলা। এখানকার আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টি এবং আধুনিক ল্যাব ও লাইব্রেরির সুবিধাগুলো বিশ্বমানের গবেষণার পরিবেশ নিশ্চিত করে। আন্তর্জাতিক গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করার মাধ্যমে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক সমস্যাগুলোকে দেখার সুযোগ তৈরি হচ্ছে আমার।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/scholarship/k2p9ompklj




