
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (প্রাথমিক বিজ্ঞান—অধ্যায় ৩): সঠিক সময়ে খাদ্য গ্রহণ শরীরের জন্য গুরুত্বপূর্ণ
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:১৫
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন∎ অধ্যায়–৩ প্রশ্ন: কম খরচে সুষম খাদ্যতালিকা কীভাবে করা যায়?উত্তর: কম খরচে সুষম খাদ্যতালিকা নিচে উল্লেখ করা হলো—১. কম দামের প্রোটিন বাছাই করা: মাছ, মাংসের পরিবর্তে ডিম, ডাল, ছোলা ও বাদামের মতো সাশ্রয়ী উৎসগুলো থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে।২. মৌসুমি সবজি ও ফল ব্যবহার: মৌসুমি শাকসবজি ও ফলমূল সহজলভ্য ও কম দামের হয়ে থাকে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন, তা লেখো।উত্তর: জীবাণুর সংক্রমণ ও পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ন রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে।খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিচে উল্লেখ করা হলো—১. খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য দীর্ঘ সময় ধরে সতেজ থাকে।২. খাদ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকে।৩. দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়।৪. খাদ্য সংরক্ষণের ফলে কোনো মৌসুমের উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/examination/lv2ltwhacy




