
মাঠে নামলেই এক হালি করে গোল করছে বার্সা
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে গালাতাসারাইয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও বড় জয় তুলে নেয় বার্সেলোনা।
খেলা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:১১
পেট ব্যথা করছিল পেদ্রির। মাঠে ভালো লাগছিল না। ডাগআউটে ইশারা দেওয়ায় ৭৩ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। ২৮ মিনিটে পিছিয়ে পড়া বার্সা তখন ৪–১ গোলে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ পর্যন্ত এ ব্যবধানেই গালাতাসারাইয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে হান্সি ফ্লিকের দল। পেদ্রিও জয়ের পর স্মরণ করিয়ে দিলেন একটি কথা, ‘আমরা গোল পাব কি না, তা নিয়ে (মৌসুমের শুরুতে) বেশ কথা হয়েছে। সে সামর্থ্য দলের যে আছে, আমরা তা দেখিয়ে দিচ্ছি।’মৌসুমে প্রথম ১০ ম্যাচেই জয়।
চোটের কারণে রাফিনিয়া নেই তো কী হয়েছে! লামিনে ইয়ামাল আছেন। দুটি গোল বানান তুর্কি ক্লাবটির বিপক্ষে। হান্সি ফ্লিকের বার্সায় এখন আসলে কোনো কিছুর অভাবই টের পাওয়া যাচ্ছে না, শুধু বাজে ফর্মের অভাবটা ছাড়া!লা লিগায় ৮ জয়, চ্যাম্পিয়নস লিগে ২ জয়। এর মধ্যে ইউরোপের শীর্ষ ক্লাব আসরে প্রথম দুই ম্যাচেই করল ৯ গোল! এতটা ভালো শুরুর পরও সংবাদ সম্মেলনে বেশ সাবধানই মনে হলো ফ্লিককে। শুনুন বার্সার এ কোচের মুখেই, ‘ফুটবল খুব দ্রুত পাল্টে যেতে পারে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/football/mos5svr529

.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)



