
ঢাকেশ্বরীতে দুর্গাপূজায় খরচ হচ্ছে দেড় কোটি টাকা, কী কী থাকছে এবার
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজা আয়োজনের জন্য ১ কোটি ৫২ লাখ টাকার বাজেট করেছে আয়োজক কমিটি। প্রতিমা তৈরি, সাজসজ্জা ও প্রসাদ বিতরণে ব্যয় হবে এ অর্থ। এবার ৬৪টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
প্রদীপ সরকারঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:২৪
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজা আয়োজনে ১ কোটি ৫২ লাখ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। এসব অর্থই আসবে বিজ্ঞাপন ও অনুদান থেকে। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দুর্গাপূজার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, এবার তাঁদের প্রতিপাদ্য ‘পরিবেশবান্ধব দুর্গাপূজা’।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঢাকেশ্বরীর মেলাঙ্গনে দুর্গাপূজার জন্য তাঁরা বাজেট করেছেন ১ কোটি ৫২ লাখ টাকা। প্রতিমা তৈরি, সাজসজ্জা, ছয় দিন প্রসাদ বিতরণসহ নানা কাজে এসব অর্থ ব্যয় হবে। সব টাকাই আসছে বিজ্ঞাপন ও অনুদান থেকে।মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, এবারের দুর্গাপূজায় ঢাকেশ্বরীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/capital/nu4dfnzsde





