
শাঁখারীবাজারে উৎসবের রং
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের শাঁখা–পলা ও পূজার উপকরণের দোকানগুলো জমজমাট হয়ে উঠেছে বেচাকেনায়।
আশীষ উর রহমানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:৫৩
শাপলা ফুল-পাতার নকশা আঁকা বেশ বড় আকারের একটি শঙ্খে ফুঁ দিয়ে কেমন শব্দ হয়, তা পরখ করে দেখছিলেন কৃতাঞ্জলি মজুমদার। পাশে বসা তাঁর স্বামী জহরলাল মজুমদার। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁরা পুরান ঢাকার শাঁখারীবাজারের সুর প্রোডাক্টস থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন শাঁখা-পলা কিনতে এসেছিলেন। সেই সঙ্গে একটি শঙ্খও কিনলেন সুদূর হাতিয়া থেকে আসা এই দম্পতি।
শাঁখা–পলা কিনতে ভিড়সুর প্রোডাক্টস নামের দোকানটি বেশ বড়। ভেতরে অনেক ক্রেতা দেখে প্রবেশ করে দেখা হলো ওই মজুমদার দম্পতির সঙ্গে। জহরলাল মজুমদার জানালেন, তিনি দুই দিন আগে ঢাকায় এসেছিলেন মূলত চিকিৎসার জন্য। গতকাল বিকেল পাঁচটার লঞ্চে হাতিয়ায় ফিরে যাওয়ার কথা। সামনে পূজা। তাই স্ত্রীর কৃতাঞ্জলির জন্য নতুন শাঁখা কিনতে তাঁরা এই ঐতিহ্যবাহী বাজারে এসেছেন। সেই সঙ্গে একটি শঙ্খও কিনলেন। হাতিয়ার চেয়ে এখানে দাম অনেক কম।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/capital/ttwise1lx2





