
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:২০
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে এ অনুদান দেবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি।
কোন গবেষণা প্রকল্পে কত অনুদানইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অনুদান দেবে। প্রকল্পের ধরন ও শাখাভেদে অনুদানের পরিমাণ হলো—১. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।২. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/higher-education/pj0nt9yi9d




