
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, কে আছেন, কে নেই
দারুণ ছন্দে থাকা হোপকে দেওয়া হয়েছে বিশ্রাম। অন্যদিকে আর চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
খেলা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৪৮
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ।দারুণ ছন্দে থাকা হোপকে দেওয়া হয়েছে বিশ্রাম। অন্যদিকে চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। জোসেফের বদলি হিসেবে দলে এসেছেন অলরাউন্ডার কেমো পল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে টেস্ট দল থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁর সম্মতিও ছিল বলে জানিয়েছে বোর্ড।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/cricket/qifsjkp2zu

.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)



