
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। (প্রাথমিক বিজ্ঞান: অধ্যায় ৫) পদার্থের মূল ভিত্তি অণু ও পরমাণু
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:৫৭
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্নঅধ্যায়-৫প্রশ্ন: অণুর ধারণায় পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করো।উত্তর: পদার্থ তিন অবস্থায় থাকে—কঠিন, তরল ও গ্যাসীয়। এ অবস্থার পার্থক্য মূলত অণুগুলোর বিন্যাস ও গতির ওপর নির্ভর করে।কঠিন পদার্থ: কঠিন অবস্থায় অণুগুলো খুব ঘনভাবে একে অপরের পাশে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাই কঠিন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে। যেমন: বরফ ও পাথর।
প্রশ্ন: বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশদূষণ কমানোর জন্য কী কী করা যায়?উত্তর: পরিবেশদূষণ কমানোর জন্য বাসাবাড়ির বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়:বর্জ্য আলাদা করা: জৈব, পুনর্ব্যবহারযোগ্য (প্লাস্টিক, কাগজ, কাচ) এবং অ-পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে ফেলা।জৈব বর্জ্য কম্পোস্ট তৈরি: রান্নাঘরের সবজি খোসা, ফলের খোসা ইত্যাদি থেকে কম্পোস্ট সার তৈরি করা।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/examination/sunkvamivq




