
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয়—অধ্যায় ৬: বাংলা ছিল চিরকালই সংগীতের দেশ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:১৯
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন∎ অধ্যায়-৬প্রশ্ন: সংস্কৃতি বলতে কী বোঝায়?উত্তর: সংস্কৃতি হলো একটি সমাজ বা জাতির জীবনধারা, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, শিল্প-সাহিত্য, সংগীত, নৃত্য, ধর্ম, ভাষা ও সামাজিক রীতিনীতির সমষ্টি। এটি মানুষের চিন্তা, অনুভূতি ও চর্চার মাধ্যমে গড়ে ওঠে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির পরিচয় বহন করে এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশ্ন: পোড়ামাটির শিল্প বলতে কী বোঝায়?উত্তর: পোড়ামাটির শিল্প বলতে মাটি দিয়ে তৈরি ভাস্কর্য, ফলক, টেরাকোটা অলংকরণ ও বিভিন্ন কারুকার্য বোঝায়, যাকে আগুনে পুড়িয়ে স্থায়িত্ব দেওয়া হয়। এটি বাংলার এক প্রাচীন শিল্পধারা, যা মন্দির, রাজপ্রাসাদ, মঠ, দালানের দেয়ালে দেখা যায়। পোড়ামাটির শিল্প বিশেষত বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্য, যেমন কান্তজিউ মন্দির, পুঠিয়ার মন্দির ও ষাটগম্বুজ মসজিদে সমৃদ্ধভাবে ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/examination/swbg82ip49




