
আনোয়ার গার্লস কলেজে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর
ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ সরকারি নীতিমালা অনুযায়ী আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শূন্য আসনে প্রভাতি ও দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
পড়াশোনা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:৪৪
ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ সরকারি নীতিমালা অনুযায়ী আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শূন্য আসনে প্রভাতি ও দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।যে শ্রেণিতে ভর্তি করা হবে—প্রভাতি শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।দিবা শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।
ক্যাটাগরি—ক. সামরিক বাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত (কর্মরত কর্মকর্তা ও কর্মচারী)।খ. বেসামরিক ও অন্য ব্যক্তিদের সন্তান।অনলাইনে আবেদন ও প্রবেশপত্র—অনলাইনে আবেদন www.sagc.edu.bd ওয়েবসাইটে Nursery Admission–এ ক্লিক করে ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত নার্সারি ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদন করা শিক্ষার্থীর প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/admission/xgifez5mr1




