
পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত, অস্ত্রোপচারের মাধ্যমে অংশবিশেষ অপসারণ
৭১ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টিকে একটি বড় ধরনের শারীরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৪২
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। গতকাল মঙ্গলবার অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের একটি অংশ ফেলে দেওয়ার পর এ রোগ শনাক্ত হয়। ৭১ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য বিষয়টিকে একটি বড় ধরনের শারীরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।ভ্যাটিকানের প্রকাশ করা স্বাস্থ্যবিষয়ক একটি বুলেটিনে জানানো হয়, পোপ ‘লাং এডেনোকার্সিনোমা’–তে (ফুসফুসের একধরনের ক্যানসার) ভুগছেন।
সম্প্রতি এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক টিউমার বা মাংসপিণ্ড ধরা পড়ে। সেটি অপসারণের উদ্দেশ্যেই গতকাল রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/europe/0pvimkirhv





