
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার প্রস্তাব ইসরায়েলের, প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদের সম্মতি পাওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সামরিক সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হতে পারে, এমনটাই আশা দেশটির।
তথ্যসূত্র:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:২০
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যোগ দেওয়ার একটি ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।মার্কিন মধ্যস্থতায় রিয়াদের সম্মতি আদায়ের চেষ্টা সত্ত্বেও সৌদি আরব এ প্রস্তাব নাকচ করে দেয় বলে গত সোমবার ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’ এক প্রতিবেদনে জানিয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে ওয়াকিবহাল অন্য একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে এই সামরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চেয়েছিল ইসরায়েল, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির পথ সুগম করত। তবে এ প্রতিবেদনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/middle-east/fk7fz41ap5




