
মার্কিন নির্বাচনের আগে তেলের বাজার চড়া রাখতে কৌশল নিয়েছে ইরান, কীভাবে হরমুজ নিয়ন্ত্রণে রাখছে তারা
ইরানের ক্রমাগত হুমকি ও হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেশ চড়েছে।
রয়টার্সঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:৩০
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চড়া দাম ধরে রাখতে কৌশল পাল্টাচ্ছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে দেশটি এখন নতুন কৌশলে হামলা চালাচ্ছে। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের ক্রমাগত হুমকি ও হামলার কারণে বর্তমানে এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেশ চড়েছে। অবশ্য এর মধ্যেও কিছু জাহাজ ঝুঁকি নিয়েই এই জলপথ দিয়ে পারাপার হচ্ছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/usa/g4g7yipcdq




