
সিজেপির দুই নেতাকে ৫ দিনের জেল হেফাজত, প্রতিক্রিয়ায় মোদিকে আবারও ‘কাপুরুষ’ বললেন দিপকে
সিজেপির তিন নেতাকে দিনভর আটক রাখার পর গভীর রাতে গ্রেপ্তার দেখানো হয়। সিজেপির অভিযোগ, ওই দীর্ঘ সময় সিজেপি নেতাদের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:৪৬
লোহার ফটক টপকে যন্তর মন্তরে ঢোকার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে মন্দির মার্গ থানায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হলে দিল্লি পুলিশের যুক্তি মেনে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিজেপির অন্য নেতা অজিঙ্ক শিন্ডেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো, তিনি শান্তি ভঙ্গ করতে পারবেন না।
যন্তর মন্তরে ঢুকে সিজেপি নেতারা জাতীয় পতাকা উড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার (সিজেপি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিলের দাবি জানানোর পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও কেন্দ্রীয় সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।হতচকিত অবস্থা কাটিয়ে পুলিশ সিজেপি নেতাদের আটক করে। দিনভর আটক রাখার পর গভীর রাতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। সিজেপির অভিযোগ, ওই দীর্ঘ সময় সিজেপি নেতাদের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/india/k9d1vau31y




