মোদি সরকারের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে, কেন এই প্রকল্প করতে চায় ভারত
অরুণাচলে ১৪ অক্টোবর চারজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এই নিয়ে বিক্ষোভ চলছে।
তথ্যসূত্র:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:৪৩
ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা। মাসখানেক আগে সেখানকার উগেং-কমকার এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। সেখানে ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র হওয়ার কথা। সেটির নাম সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প।প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের আগের ধাপের প্রতিবেদন তৈরির জন্য উগেং-কমকার এলাকায় জরিপ ও খননকাজ চালানোর কথা। আর এ জন্যই সেখানে এত নিরাপত্তাকর্মীর আনাগোনা।
১৪ অক্টোবর চারজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণাচলে ২০১৪ সালে পাস হওয়া বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।গ্রেপ্তার চারজনের মুক্তির দাবিতে আপার সিয়াংয়ের গেকু এলাকায় রাজপথে নেমেছেন স্থানীয় মানুষ। প্রকল্পটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা বর্জনের আহ্বান জানিয়েছে সিয়াং আদিবাসী কৃষক ফোরামের (এসআইএফএফ) যুব শাখা।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/india/cw3yqty9jb





