
গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের, কারণ কী
অর্থ, উপহার ও সুবিধার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার অভিযোগে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
রয়টার্সঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:৩৬
গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে হোয়াইট হাউস। অর্থ, উপহার ও বিভিন্ন সুবিধার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার অভিযোগে তাঁকে এ নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে গিলফয়েলের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশের পর এই সিদ্ধান্ত এল।
ট্রাম্প গত সোমবার বলেছিলেন, গিলফয়েলকে বরখাস্ত করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। আর গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি ভালো কাজ করছিলেন, কিন্তু আমরা যা পড়ছিলাম, তা আমাদের পছন্দ হয়নি।’গত মাস থেকে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একাধিক প্রতিবেদনে গিলফয়েলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। এসব প্রতিবেদনে অভিযোগ করা হয়, গ্রিস সরকারকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানোর হুমকিও দিয়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/usa/aedquy13td





