
হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনা
সম্মেলনে সরাসরি অংশগ্রহণকারীদের অনেকে সৌদি আরবের রাজধানীর বাইরের কোনো বিমানঘাঁটি কিংবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় অবতরণ করে সড়কপথে রিয়াদে যেতে চাইছেন।
রয়টার্সঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:০৫
রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এ কারণে দেশটিতে যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন নিয়ে নতুন করে ভাবছেন আয়োজকেরা।বিষয়টি সম্পর্কে জানেন এমন অন্তত দুজন রয়টার্সকে জানান, এবারের সম্মেলনে নির্বাহীদের সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনে যোগ দেওয়ার সুযোগ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেন, সরাসরি অংশগ্রহণকারীদের অনেকে রাজধানীর বাইরের কোনো বিমানঘাঁটি কিংবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় অবতরণ করে সড়কপথে রিয়াদে যেতে চাইছেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/middle-east/b40ox3ika3





