
ফটক টপকে যন্তর মন্তরে ঢোকায় সৌরভ, আশুতোষ, অজিঙ্ককে গ্রেপ্তার দেখাল পুলিশ
সৌরভ দাস সিজেপির প্রধান মুখপাত্র। আশুতোষ রাঙ্কা দলটির জাতীয় মুখপাত্র। আর অজিঙ্ক শিন্ডে এখন সিজেপির চলমান আন্দোলনের নেতৃত্বে রয়েছেন।
হিন্দুস্তান টাইমসঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:০৭
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) জানিয়েছে, দলটির নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। সৌরভ সিজেপির প্রধান মুখপাত্র। আশুতোষ দলের জাতীয় মুখপাত্র। অজিঙ্ক এখন সিজেপির চলমান আন্দোলনের নেতৃত্বে রয়েছেন।গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তর থেকে আটক হন সৌরভ, আশুতোষ ও অজিঙ্ক। তালাবদ্ধ ফটক টপকে অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়।
সিজেপি নেতাদের গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজ বুধবার দিনের শুরুতে জানান দলের আইনবিষয়ক প্রধান রত্না সিং। রত্না বলেন, আজ বুধবার সকালেই সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে মন্দির মার্গ থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে হাজির করা হতে পারে।সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনুমতি ছাড়া যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগে গতকাল সন্ধ্যায় দিল্লি পুলিশ সৌরভ, আশুতোষ ও অজিঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/india/k0doh7l2ah





