
খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন জারির বিকল্প ছিল না: শাহবাজ শরিফ
২০১৮ সালের মধ্যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল হয়েছিল। কিন্তু পিটিআইয়ের নেতৃত্বাধীন সাবেক সরকারের আমলে খাইবার পাখতুনখাওয়ায় ‘সন্ত্রাসীদের’ নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ করেন শাহবাজ।
জিও নিউজঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন জারি করা ছাড়া কেন্দ্রীয় সরকারের সামনে আর কোনো পথ খোলা ছিল না। ওই পরিস্থিতিকে তিনি ‘এখনই, নয়তো কখনোই নয়’—এমন এক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।পিএমএল-এনের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।
গত আড়াই বছরে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতির উন্নয়নে কেন্দ্রীয় সরকার সব ধরনের চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গেও বৈঠক করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/pakistan/wxy12ywj66





